সত্তর বছর ধরে যুক্তরাজ্য শাসন করে আসা রানি দ্বিতীয় এলিজাবেথ আর নেই। ৯৬ বছর বয়সে বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে বলে বাকিংহাম প্রাসাদ থেকে জানানো হয়েছে।
কয়েক মাস আগেই রানির সিংহাসনে আরোহনের ৭০ বছর উদযাপন করা হয়েছিল। এরপর রানি গ্রীষ্মকালীন বিশ্রামে ছিলেন এবং গত জুলাই মাস থেকে স্কটল্যান্ডের বারমোরাল প্রাসাদে অবস্থান করছিলেন। সেখানেই তার মৃত্যু ঘটেছে।
অসুস্থতার কারণে গত শরৎ থেকে তিনি বহু অনুষ্ঠানেই অংশ নিতে পারেননি। রানির পক্ষ থেকে তার ছেলে প্রিন্স চার্লস ওইসব দায়িত্ব পালন করে এসেছেন।রানির মৃত্যুতে এখন চার্লসই রাজা হচ্ছেন।
