ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) স্থল বিভাগে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম যুক্ত হয়েছে। সম্প্রতি এসব সরঞ্জাম উদ্বোধন করেন শীর্ষ সামরিক কর্মকর্তারা।

নানা ধরনের সামরিক সরঞ্জামের মধ্যে বিভিন্ন পাল্লার নিখুঁত ক্ষেপণাস্ত্র, বিভিন্ন মডেলের হেলিকপ্টার এবং ড্রোনও রয়েছে। আক্রমণের উপযোগী হেলিকপ্টার ও ড্রোনের পাশাপাশি রয়েছে গোয়েন্দা ড্রোন ও হেলিকপ্টার।

আইআরজিসি’র পদাতিক ইউনিটের কাছে নতুন সামরিক সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামিসহ অন্যান্য পদস্থ কমান্ডার উপস্থিত ছিলেন। এ সময় আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, প্রয়োজনে শত্রুর সূচনা বিন্দুতে আঘাত করে সব উলটপালট করে দেওয়া হবে।
সূত্র: পার্সটুডে
