ইসরাইলের ১৮ শহরে রেড অ্যালার্ট জারি

ইসরাইলের শহরগুলো লক্ষ্য করে নতুন করে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। শনিবার (২১ অক্টোবর) তেল আবিবসহ মধ্য ইসরাইলের বাট ইয়াম, আশদদ শহরে রকেট হামলা চালানো হয়। হামলার কারণে অন্তত ১৮টি অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।

রেড এলার্ট জারি করা অঞ্চলগুলোর মধ্যে রয়েছে তেল আবিবের সিটি সেন্টার, দক্ষিণ তেল আবিব, জাফফা, বাত ইয়াম ও লাখিস অঞ্চলের আসদদের উত্তরের শিল্পাঞ্চল, আসদদের আলেফ, বেত, দালেত ও হেহ। এছাড়া দক্ষিণ শেফালার কাফর হানাগিদ অঞ্চলেও রেড এলার্ট জারি করা হয়েছে।

এদিকে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় এক ইসরাইলি সেনা কমান্ডার নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২০ অক্টোবর) রাতে সীমান্তে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় ওই রিজার্ভ সেনা নিহত হন। এর ফলে এক সপ্তাহের ব্যবধানে ইসরাইলের দুই সেনা কর্মকর্তা নিহত হলেন।

শনিবার এক বিবৃতিতে সেনা নিহতের বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি বাহিনী। টাইমস অব ইসরাইলের প্রতিবেদন মতে, ওই সেনার নাম ওমার বালভা। ২২ বছর বয়সী বালভা আলেক্সান্দ্রোনি ব্রিগেডের ৯২০৩তম ব্যাটালিয়নের একজন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *