চলমান লকডাউন শেষ হচ্ছে আর কয়েক ঘণ্টা পর। এই লকডাউন চলাকালীন গত ১৩ দিনে শুধু ঢাকা থেকেই জরিমানা আদায় করা হয়েছে ২ কোটি ৫ লাখ ৩৯ হাজার ৯০৫ টাকা। অনাকাঙ্ক্ষিত এই আয়ের পুরোটাই জমা হয়েছে সরকারি কোষাগারে।
বুধবার (১৪ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় গত ১৩ দিনে গ্রেফতার করা হয়েছে ১১ হাজার ৪৩৪ জনকে। এর মধ্যে থানা পুলিশ গ্রেফতার করেছে ৮ হাজার ৫৪০ জন এবং মোবাইল কোর্ট পরিচালনা করে গ্রেফতারের পর সাজা দেওয়া হয়েছে ২ হাজার ৮৯৪ জনকে।
