নারায়ণগঞ্জের কারখানায় আগুনে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
এখনও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। উদ্ধার কাজ চলছে, বেশকিছু মরদেহ এম্বুলেন্সে তোলা হয়েছে। সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।
